ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

লেবানন-ইসরায়েল আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহ নেতার

লেবানন-ইসরায়েল আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহ নেতার

লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য আলোচনা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর অন্যতম নেতা নাঈম কাসেম। একইসঙ্গে তিনি এ ধরনের আলোচনাকে ‘ফলহীন’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে লেবাননের প্রতিনিধিদের ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। এর আগেই কাসেমের এই মন্তব্য সামনে এলো।

গত মার্চে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পরপরই লেবানন সরকার ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বলেন, হিজবুল্লাহ দেশটিকে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলেছে।

ইরান-সম্পর্কিত সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে কাসেম বলেন, ইসরায়েলের লক্ষ্য ‘পুরো লেবানন’ এবং পরিস্থিতি মোকাবিলায় লেবানন সরকারের উচিত সেনাবাহিনীকে সক্রিয় করা।

হিজবুল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা ‘শান্ত হবে না, আত্মসমর্পণও করবে না।’

সূত্র: বিবিসি

আবা/এসআর/২৬

লেবানন-ইসরায়েল,আলোচনা,হিজবুল্লাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত