ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫’শ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুব শীঘ্রই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। সুতরাং আমরা জেলার স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নতি দেখতে পাবো।

রোববার (১ মার্চ) সকালে তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালটি পরিদর্শণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালটি আমার কাছে পরিস্কার মনে হয়েছে। তবে ব্যবস্থাপনা আরো জোরদার করা দরকার। মন্ত্রী হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলকে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য যা প্রয়োজন তার তালিকা প্রদানের জন্য পরামর্শ দেন।

তিনি বলেন, ডাক্তার নার্স ও কর্মীরা ঠিক মত দায়িত্ব পালন করলে সেবার মান উন্নয়ন করা সম্ভব। তিনি সিভিল সার্জনকে এ ব্যাপারে জোর ভূমিকা রাখার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইরশাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ঠাকুরগাঁও,হাসপাতাল,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,মন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত