ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত কর্মী হত্যা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ

জামায়াত কর্মী হত্যা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির নেতা কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দর্শনা থানা সাংগঠনিক জামায়াতে ইসলামী।

সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে দর্শনা বাস স্ট্যান্ড জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলবাজার মুক্তমঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমান হত্যাকাণ্ডে জড়িত বিএনপি কর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

দর্শনা পৌর আমির শাহিকুল আলম অপু-র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জয়েন্ট সেক্রেটারি আব্দুল কাদের ও দর্শনা থানা আমির রেজাউল করিম।

এদিকে‌ এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জামায়াত কর্মী,হত্যা,গ্রেপ্তার,দর্শনা,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত