ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসায় দোয়া ও ইফতার

হাজীগঞ্জে আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসায় দোয়া ও ইফতার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসার আয়োজনে সোমবার (২ মার্চ) অত্র প্রতিষ্ঠানে পবিত্র রমজানে রোজাদারদের সম্মানে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া, মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. হাবিবুর রহমান আখতার।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বেপারী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ জসিম উদ্দিনসহ সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, যুবনেতা মহসিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দোয়া ও ইফতার,দারুস সুন্নাহ মাদ্রাসা,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত