ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্ত মঞ্চের নিকট এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

উদ্বোধনের সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে জীবননগর উপজেলায় আজ আমরা সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। মাহে রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এজন্য সাধারণ মানুষের নাগালের মধ্যে সুলভ মূল্যে কৃষি পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে এনে আমরা ক্রেতাদের কাছে বিক্রি শুরু করেছি। এখানে মধ্যস্বত্বভোগীদের সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। সুলভ মূল্যে কিনতে পেরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, আলমগীর হোসেন, আব্দুল আজিজ, মোর্শেদ বিল্লাহ, মাহবুব বিন সাদিক, শিমুল পারভেজ, ইয়াছিন আলী, রাজিব হাসান, রাকিব হোসেন, নুরুজ্জামান প্রমুখ।

জীবননগর,কৃষি পণ্য বিক্রয়,উদ্বোধন,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত