ঢাকা রোববার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রী নির্বাচনি সব ওয়াদা পুরণ করবেন: জয়নুল আবদিন ফারুক

প্রধানমন্ত্রী নির্বাচনি সব ওয়াদা পুরণ করবেন: জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, উন্মুক্ত আকাশের নিচে দেশের জনগণের বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় যে সব ওয়াদা করেছেন তা একে একে পুরণ করবেন। এ বিষয়ে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।

রোববার (২২ মার্চ) সকালে নোয়াখালীর সেনবাগের কাবিলপুরের মইজদীপুরে মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনেরপৃষ্টপোষকতায় স্কাইরক্স বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, এ দেশে আর দুর্নীতি হবেনা। সোলারের নামে টাকা, টিআরের নামে টাকা লুট হবে না।

তিনি আরও বলেন, একটি চক্র ১৯৭১ সালের মতো আবারও অপতথ্য দিয়ে দেশ ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব গুপ্তদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রনায়ণের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, বৃত্তি আয়োজক কমিটির আহ্বায়ক ও আইসিটি মন্ত্রনালয়ের উপসচিব আবু নাছের টিপু, জেএম আই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফাসহ আরও অনেকে।

পরে বৃত্তি পাওয়া ৫২৮ জন মেধাবীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিএনপি,জয়নুল আবদিন ফারুক,নির্বাচনি ওয়াদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত