ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিয়ের শেরওয়ানি আর পড়া হল না জিল্লুরের, গায়ে জড়ালো কাফন

বিয়ের শেরওয়ানি আর পড়া হল না জিল্লুরের, গায়ে জড়ালো কাফন

পাবনার ঈশ্বরদী উপজেলার জুলফিকার ইসলাম জিল্লুরের (২৬) বিয়ের কথা ছিল সোমবার (২৩ মার্চ)। তার বিয়ে ঘিরে বাড়িতে ছিল উৎসবের আমেজ, চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই সব আনন্দ পরিণত হয় বিষাদে।

রোববার (২২ মার্চ) সকালে নাটোর–পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার ইসলাম জিল্লুর পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে।

নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল ছিল জিল্লুরের বিয়ের দিন। বিয়ের দাওয়াত দিতে তিনি বড় ভাই রফিকুল ইসলামের প্রাইভেটকার নিজেই চালিয়ে গড়মাটিতে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার এমন মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিয়ে,শেরওয়ানি,কাফন,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত