ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সড়াতৈল গ্রামের যুবক সোহেল রানাকে (২৪) বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের আজাদ মন্ডলের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলাকার এক নেতা ঈদের সালামি দেবেন—এমন কথা বলে ঈদের আগের দিন রাতে তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওইদিন রাতে তিনি বাড়ি না ফেরায় বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

ঈদের দিন দুপুরে একই এলাকার কায়েমপুরে একটি ধানক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। মামলার বিশেষ তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদ্ঘাটন সম্ভব হয়নি। তবে আশা করা হচ্ছে, ২/১ দিনের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

যুবককে গলাকেটে হত্যা,বাড়ি থেকে ডেকে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত