
ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও থ্রি হুইলারের সংঘর্ষের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে কাজী ফার্মের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।
নিহত বেবি আক্তার (২১) পৌর শহরের সেনুয়া পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়েছে।
পুলিশ জানায়, বেবি আক্তার তার স্বামীকে নিয়ে ঈদের দাওয়াত খেতে থ্রি হুইলারে করে বাবার বাড়িতে যাচ্ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে কাজী ফার্মের সামনে গেলে পুরাতন বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি বাস থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হন অন্তত ৬ জন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।