ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে সৈকতে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত

কক্সবাজারে সৈকতে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত

কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামের এক ‘জুলাইযোদ্ধা’ নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিল তারিন নামে আরও এক নারী সমন্বয়ক।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত খোরশেদ আলম সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ছুরি দিয়ে একাধিক আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহাতের পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কক্সবাজার,ছুরিকাঘাত,জুলাই যোদ্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত