ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের সমুদ্রসৈকতের কবিতাচত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।

স্থানীয়রা জানান, কবিতাচত্বর এলাকায় দুর্বৃত্তরা খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। তরুণীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা নিহত,দুর্বৃত্তদের ছুরিকাঘাত,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত