ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গণহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় স্মৃতিচারণ ও আলোচনা সভা

গণহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় স্মৃতিচারণ ও আলোচনা সভা

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৫ মার্চ) সকাল ৯টায় ডিসি সাহিত্য মঞ্চ, চুয়াডাঙ্গায় এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথিরা চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালিয়া, দশমাইল, শরৎগঞ্জ ও ডিঙ্গোদহ বধ্যভূমির করুণ ইতিহাস তুলে ধরেন।

স্বাধীনতার পর এসব এলাকার আশপাশে অসংখ্য লাশ, হাড়গোড় ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়, যা গণহত্যার নির্মমতার সাক্ষ্য বহন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রুহুল কবির খান।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবেছ উদ্দিন এবং চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদ-সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা,চুয়াডাঙ্গায় স্মৃতিচারণ,গণহত্যা দিবস উপলক্ষে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত