ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শার্শায় ২ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

শার্শায় ২ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বেনাপোল পোর্ট থানা এলাকার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন এবং একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন।

জানা যায়, বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন দুই যুবক। পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুই যুবকের এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শার্শা,মোটরসাইকেল আরোহী,যুবকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত