ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে গেলো বাস

ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে গেলো বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ঘটনার পর অন্তত ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সৌহার্দ্য পরিবহন’ নামের বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে এবং নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এদিকে নিখোঁজদের স্বজনরা ফেরিঘাট এলাকায় ভিড় করে আহাজারি করছেন।

দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে উদ্ধার অভিযান চালাতে দেরি হওয়ায় স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।

ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, উদ্ধারকারী ফেরি হামজা ঘটনাস্থলে কাজ করছে।

ডুবে গেলো বাস,প্রায় অর্ধশত যাত্রী,ফেরিতে ওঠার সময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত