ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পন্টুনের নিচে আটকে আছে বাস, উদ্ধারকাজে জটিলতা

পন্টুনের নিচে আটকে আছে বাস, উদ্ধারকাজে জটিলতা

কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীর অন্তত ৩০ ফুট গভীরে গিয়ে বাসটির সন্ধান পায়।

ফায়ার সার্ভিস জানায়, বাসটি পন্টুনের নিচে অবস্থান করায় এর দরজা ও জানালা ভাঙা সম্ভব হচ্ছে না, ফলে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করা হয়।

উদ্ধার অভিযানে গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট কাজ করছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

স্থানীয় সূত্র ও বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্যমতে, দুর্ঘটনার পরপরই ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে উপরে উঠতে সক্ষম হন। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করেছে এবং বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি তোলার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে এবং ডুবুরি দলও প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে বাসটিতে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের রাজবাড়ী ইউনিটের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, যাত্রীবাহী বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

উদ্ধারকাজে জটিলতা,আটকে আছে বাস,পন্টুনের নিচে আটকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত