ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার রুহুল কবির খান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সকাল সাড়ে ৮টার সময় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে।

যথাযোগ্য মর্যাদায় পালিত,মহান স্বাধীনতা দিবস,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত