ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবস পালিত

ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবস পালিত

পাবনার ঈশ্বরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলহাজ্ব মোড়ে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ঈশ্বরদী সরকারি সাড়াঁ মাড়োয়ারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ঈশ্বরদী,স্বাধীনতা দিবস,পালন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত