ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কাশিপুর বিওপি এলাকায় অবস্থিত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজিবির একটি চৌকস দল এ সময় বীরশ্রেষ্ঠের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করে। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর বীর শহীদদের অবদান স্মরণে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

বিজিবির শ্রদ্ধা,নূর মোহাম্মদ শেখের সমাধি,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ,স্বাধীনতা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত