ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়েটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

চুয়েটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নানা অনুষ্ঠানমালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপাচার্য, ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, অন্যান্য পরিচালক, অফিস প্রধান, বিভিন্ন হল, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে চুয়েট ক্যাম্পাসে শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কবর জেয়ারত ও দোয়া করা হয়।

উপাচার্যের অনুপস্থিতিতে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার।

সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পাশাপাশি ছাত্রকলাণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য এবং স্টাফ ওয়েলফেয়ার কমিটির আয়োজনে শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চুয়েট,স্বাধীনতা দিবস,জাতীয় দিবস,উদযাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত