ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লাখো মানুষের অংশগ্রহণ

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লাখো মানুষের অংশগ্রহণ

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যাননি স্নানোৎসব বরণ করতে। ঢোল-তবলা বাজিয়ে দলে দলে পুণ্যার্থীরা স্নানোৎসবে মেতে উঠেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এ উৎসবের আয়োজন করে হোসেনপুর সর্বজনীন অষ্টমী স্নানোৎসব উদযাপন কমিটি।

হোসেনপুর সর্বজনীন অষ্টমী স্নানোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পুণ্যার্থীরা অংশ নেন উৎসবে। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের লাখো মানুষের সমাগমে অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, উপজেলা পরিষদ মাঠ, রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ি দেবালয়সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার কয়েক লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার।

অষ্টমী স্নান পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়।

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন, “প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।”

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পুণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, আমরা এ উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানার পুলিশ এবং প্রশাসন মিলে অষ্টমী স্নান পালনে সার্বিক সহযোগিতা করেছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

লাখো মানুষের অংশগ্রহণ,অষ্টমী স্নানোৎসব,হোসেনপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত