ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুরে স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে প্রত্যুষে রংপুর পুলিশ লাইন্স মাঠে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

রংপুর,স্বাধীনতা দিবস,শহিদ মুক্তিযোদ্ধা,শ্রদ্ধা নিবেদন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত