ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে মহান স্বাধীনতা দিবসে রসিক প্রশাসকের সাইকেল র‌্যালী

রংপুরে মহান স্বাধীনতা দিবসে রসিক প্রশাসকের সাইকেল র‌্যালী

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জিলা স্কুল মাঠ থেকে ‘চলো সবাই প্যাডেল ঘুরাই স্বাধীনতার টানে, লাল-সবুজের স্বপ্ন জাগে প্রতিটি প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালীটি শুরু হয়।

ভিশনারি ইয়ুথ সোসাইটি, রংপুর এর উদ্দ্যেগে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে র‌্যালীটির উদ্বোধন করেন এবং নেতৃত্ব দেন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন।

র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ক্যাম্পাসে ২৬ মার্চ উপলক্ষ্যে ২৬টি ঔষধি গাছের চারা রোপণ করেন রসিক প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার এবং প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমান-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

রংপুর,স্বাধীনতা দিবস,রসিক প্রশাসক,সাইকেল র‌্যালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত