ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক নিহত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সংগঠক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূতকর্মা পাড়ায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। পরবর্তীতে সংগঠনের কর্মী ও স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা নীতিদত্ত চাকমাকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানাবেন বলে নিশ্চিত করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ প্রসীত, ইউপিডিএফ গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি সন্তু গ্রুপের মধ্যে প্রতিনিয়ত ত্রিমুখী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।

খাগড়াছড়ি,প্রতিপক্ষ,গুলি,ইউপিডিএফ গণতান্ত্রিক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত