ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসকের বিদায় ও নতুন প্রশাসকের বরণ

কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসকের বিদায় ও নতুন প্রশাসকের বরণ

কুড়িগ্রামে সাবেক জেলা পরিষদ প্রশাসকের বিদায় ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত পূর্বের প্রশাসকের বিদায় ও নতুন প্রশাসককে বরণ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় নবনিযুক্ত ও বরণকৃত জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও নবনিযুক্ত প্রশাসককে জেলা পরিষদ-এর পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় ও বরণ করা হয়।

এ বিদায়-বরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

কুড়িগ্রাম,জেলা পরিষদ,প্রশাসক,বিদায়,নবনিযুক্ত,বরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত