ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আইয়ুব আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশে রেল লাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ বাড়িতে নিয়ে যায়।

লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট,ট্রেনে কাটা,বৃদ্ধের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত