ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভোলায় ১২০০ লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

ভোলায় ১২০০ লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

ভোলায় অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুত করায় মেসার্স জান্নাত ট্রেডার্স নামে একটি দোকান থেকে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পোল এলাকায় অভিযান চালানো হয়।

এসব তেলের মধ্যে রয়েছে ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল ও ২০০ লিটার কেরোসিন। এ ছাড়া, দোকান মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়সহ দোকানটি সিলগালা করা হয়েছে।

জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে লাইসেন্সবিহীন মেসার্স জান্নাত ট্রেডার্স অবৈধভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল মজুত করে রেখেছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এসময় মজুতকৃত ১২ শত লিটার জ্বালানি তেল জব্দ ও দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল বিক্রিপূর্বক টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

ভোলা,জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা,ভোলায় ১২০০ লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা,তেল জব্দ,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত