ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জেরে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৬)কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইমরান উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের সঙ্গে সাড়া গোপালপুর রেললাইনের পাশের সূর্য সংঘ ক্লাবে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সেখানে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ। তিনি পাবনা-৪ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

গুলি করে হত্যা,কুপিয়ে,ঈশ্বরদীতে ছাত্রদল নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত