ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিঙ্গাপুর থেকে বন্দরে ভিড়ল ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ

সিঙ্গাপুর থেকে বন্দরে ভিড়ল ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয় এবং তেল খালাসের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ ইতোমধ্যে বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। তিনি বলেন, শুক্রবার রাতেই জাহাজটি বন্দরে পৌঁছাতে পারে।

এদিকে চীন থেকে রওনা দেওয়া আরও একটি এলপিজিবাহী জাহাজ আগামীকাল শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী এটি নবম জাহাজ।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজেলবাহী জাহাজ,২৭ হাজার টন,বন্দরে ভিড়ল,সিঙ্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত