ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে শিক্ষাবিদ ড. রেজাউল হকের স্মৃতিচারণে আলোচনা সভা

রংপুরে শিক্ষাবিদ ড. রেজাউল হকের স্মৃতিচারণে আলোচনা সভা

রংপুর ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি, দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সংগঠক অধ্যাপক মুহম্মদ ড. রেজাউল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডা. আব্দুর রউফ।

প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং ড. নাসিমা আক্তারের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

স্মরণসভায় ‘শিক্ষার্থী বান্ধব’, ‘স্মৃতির পাতায়’, ‘সাংস্কৃতিক ভূবনে ড. রেজাউল হক’ প্রসঙ্গে আলোচনায় অংশ নেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, আমজাদ হোসেন সরকার, রেজাউল করিম মুকুল, ডা. মফিজুল ইসলাম মান্টু।

এছাড়াও শিক্ষকতার তিন যুগ এবং বিখ্যাত তিনটি গ্রন্থের লেখক ড. রেজাউল হক প্রসঙ্গে আলোচনায় অংশ নেন মো. আনোয়ারুল ইসলাম রাজু। রংপুর ডায়াবেটিক সমিতির দক্ষ নাবিক হিসেবে তাকে স্মরণ করে বক্তব্য দেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

স্যারের লেখা কবিতা আবৃত্তি করে শোনান ড. নাসিমা আক্তার, সাকিল মাসুদ এবং তাপস মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক ড. রেজাউল হককে স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

স্মরণসভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক শওকাত হোসেন, রংপুর সদর আসনের সংসদ সদস্য মো. মাহবুবুবার রহমান বেলাল, রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, বিএনপির মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজের সাবেক ভিপি মো. আলাউদ্দিন মিয়া, জিএস শহিদুল ইসলাম মিজুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও স্কুলের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা যুবাহের হোসেন।

আলোচনা সভা,ড. রেজাউল হক,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত