ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোলে ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় উইন্স কোরেক্স কফ সিরাপ ২ বোতল উদ্ধার করা হয়।

তবে এলাকাবাসীর দাবি, তাদের কাছে বিপুল পরিমাণ মাদক ছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা জেনে যাওয়ায় তারা কৌশলে নদীর পানির নিচে পুতে রেখেছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার জামিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস এর ১২০ আর পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে ইছামতীতে অভিযান চালিয়ে নদীর মধ্যে থেকে ভারতীয় উইন্স কোরেক্স কফ সিরাপ ২ বোতলসহ মৃত কামরুজ্জামানের ছেলে ইউসুফ আলী (৩০), চাবর আলী সরদারের ছেলে মো. সাবু (৪০), মৃত ওসমান গাজীর ছেলে হায়দার আলী (২৭), মৃত নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও সিদ্দিক আলীর ছেলে নয়ন মনি (৩৫) কে আটক করা হয়।

এরা সবাই বেনাপোল পোর্ট থানার গয়ড়া ও পুটখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সুবেদার জামিল হোসেন।

আটক,৫ মাদক ব্যবসায়ী,ইছামতি নদী,বেনাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত