ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষতি

কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষতি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গোগালীছড়া নদীতে প্রায় ১৫০ ফুট বাঁধ ভাঙনের ফলে ১৫টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ও তার আগের দিন রাতে মুষলধারে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গোগালীছড়ার বাঁধ ভেঙে উপজেলার জয়চন্ডী ও সদর ইউনিয়নের ১৫টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

গোগালীছড়া নদীর ভাঙনে কুলাউড়া সদর ইউনিয়নের শ্রীপুর, করেরগ্রাম, বাগাজুরা, হাসনপুর, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি, দানাপুর, লামাগাঁও গ্রামের ২শত বিঘা আউশখেত, বোরো ধান, আউশের বীজতলা, শতাধিক ফিশারি তলিয়ে গেছে।

এ ব্যাপারে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, বাঁধ ভেঙে সদর ইউনিয়নের গাজিপুর গ্রামে ৩০ বিঘা বোরো ধান নষ্ট হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুশ শহীদ জানান, বহু মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন জানান, কুলাউড়া ও জয়চন্ডী ইউনিয়নে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ১০-১৫টি গ্রামে পাহাড়ি ঢলে বাড়িঘরে পানি প্রবেশ করেছে। আকস্মিক ঢলে পানিবন্দি মানুষ দুর্ভোগে পড়েছে। ক্ষয়ক্ষতির তালিকা দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে।

ব্যাপক ক্ষতি,১৫ গ্রাম প্লাবিত,কুলাউড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত