ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে কৃষক, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ঈশ্বরদী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ প্রোগ্রামের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করে।

২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি পাবনার উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক।

প্রধান অতিথি বলেন, ‘কৃষি একটি মহাযজ্ঞ ও অনেক প্রযুক্তির সমাহার। আমাদের লক্ষ্য উদ্যোক্তা কৃষক তৈরি করা। এর মাধ্যমে উদ্যোক্তা কৃষকেরা বৃহৎ জনগোষ্ঠীর নিরাপদ খাবার যোগাতে পারবেন। এ কংগ্রেস থেকে এটিই আমাদের প্রত্যাশা।’

কৃষির উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে বাণিজ্যিকীকরণে এ কংগ্রেস ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম ও খামারবাড়ি পাবনার জেলা প্রশিক্ষণ অফিসার মো. সাইফুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন ও উপজেলা সমবায় অফিসার আকন্দ রাব্বেউল্লা মানিক।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী আফিসার হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনা ও প্রেজেন্টেশনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল মমিন।

সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. একলাছুর রহমান, উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোজাম্মেল হক, মো. জাহিদ হাসান হিরক, মো. মোস্তাফিজুর রহমান, মো. মশিউর রহমান, মো. আলিউজ্জামান।

এর আগে, কংগ্রেসে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃষকের উত্তম কৃষি চর্চা, দৈনন্দিন প্রয়োজন ও সুষম খাদ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তি গ্রহণ, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি উদ্যোক্তা তৈরি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এই কংগ্রেসের উদ্দেশ্য। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধিতে সহায়তা হবে।

পার্টনার কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীসহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিরাপদ খাদ্য উৎপাদন,কৃষি রূপান্তর,পার্টনার কংগ্রেস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত