ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ

দেবহাটায় মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলা শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল ৫টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম।

দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা আহছানউল্লা ঢালী, দেবহাটা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইমারত শ্রমিকদলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মহিলা শ্রমিকদলের সভানেত্রী সাজু পারভিন, দেবহাটা উপজেলা মহিলা শ্রমিকদলের সহ-সভাপতি আনোয়ারা পারভিন প্রমুখ।

শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৬ সালে শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন, সেই বিষয়টি ধারণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে যে নিরলসভাবে কাজ করছেন সেই কাজকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। ইতোমধ্যে সরকার মাত্র ২ মাসে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মগুরুদের যে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে সেটা ইতিবাচক ও দেশের কল্যাণে সেটা অনুধাবন করে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দেবহাটা,মে দিবস,আলোচনা,শ্রমিক সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত