ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরের খানসামা উপজেলায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে খানসামা ডিগ্রি কলেজ মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।

তিনি তার বক্তব্য বলেন, শুধু শিক্ষিত হলেই হবে না সুশিক্ষিতভাবে প্রতিটি শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি অবশ্যই শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলায় অংশগ্রহণ করলে মন ও শরীর ভালো থাকে।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান সিদ্দিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির তালুকদার, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় বালক গ্রুপে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা গ্রুপে আলোকঝাড়ী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হুইপ আখতারুজ্জামান মিয়া। সমাপনী অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

লেখাপড়া,খেলাধুলা,হুইপ আখতারুজ্জামান,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত