ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদারীপুর সরকারি কলেজে নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মাদারীপুর সরকারি কলেজে নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মাদারীপুর সরকারি কলেজে চারতলা বিশিষ্ট নতুন ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বুধবার (১৩ মে) সকালে শহরের মাদারীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন করেন।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদারীপুর থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ভূমিদস্যুতা ও সন্ত্রাস যে কোনো মূল্যে নির্মূল করা হবে। এ ক্ষেত্রে দলমত নির্বিশেষে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণ করা না গেলে শিক্ষা ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জাহান্দার আলী মিয়া বলেন, তিনি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৮১ সালে এখান থেকে ছাত্রসংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একাধিক বাসের ব্যবস্থা করার ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবির, বিএনপি নেতা মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, শিক্ষা প্রকৌশলী রজনী কুমার চাকমা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. লিটন মোল্লা, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. কামাল হোসেন, সহযোগী অধ্যাপক শরীফ মো. হুব্বুল কবীর, শিক্ষক পরিষদের সম্পাদক আবু তৌফিক আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন,নতুন ছাত্রাবাস,মাদারীপুর সরকারি কলেজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত