ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
প্রতিকী ছবি

ভোলার চরফ্যাশনের নদীতে মাছ ধরতে গিয়ে সজিব (২৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত সজিব হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছুল হকের ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, সজিব সকালে মাছ ধরতে নদীতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেরা সজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেলে নিহত,বজ্রপাত,চরফ্যাশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত