
ভোলার বোরহানউদ্দিনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-তানহা আক্তার (৭) ও মাহি (৮)। তানহা একই এলাকার আব্দুল গনির মেয়ে ও মাহি শাহিনের মেয়ে এবং স্থানীয় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তানহা ও মাহি গোসল করতে বাড়ির পুকুরের ঘাটে যায়। সেখান থেকে এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খুজে না পেয়ে বাড়ির পুকুর থেকে প্রথমে তানহা ও পরে মাহিকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাদের বোরহানউদ্দিন উপজেলা স্থানীয় কমপ্রেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।