ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তরপাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

শুক্রবার (২৯ মে) সকাল সোয়া ৯টার দিকে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুরের ভবানীপুর এলাকায় ১৭ নম্বর রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ওই যুবকের কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে তিনি পাশের কালিকাপুর গ্রামের ভবানীপুর রেললাইনে চলে যান। এ সময় ওই রেললাইন দিয়ে ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন যাচ্ছিল। ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রাণ গেল যুবকের,ট্রেনের ধাক্কা,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত