ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে চেয়ারম্যান

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে চেয়ারম্যান

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে বন্দর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বৃহস্পতিবার সকালে মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, “একসময় এ বন্দর দিয়ে মানুষ, যানবাহন ও বিভিন্ন পণ্যের যাতায়াত ছিল। দেশের অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী এ স্থলবন্দরকে পুনরায় চালুর বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে।”

চেয়ারম্যান আরও বলেন, বন্দরের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে এটি প্রাথমিক পর্যায়ের পরিদর্শন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে তারা বন্দরের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো ঘুরে দেখেন।

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা সংশ্লিষ্টদের।

পরিদর্শনে চেয়ারম্যান,পুনরায় চালুর উদ্যোগ,মোগলহাট স্থলবন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত