ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

লাখাইয়ে ১৫.৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লাখাইয়ে ১৫.৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের লাখাই থেকে ১৫.৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। তারা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের মো. রমজান উল্লার ছেলে মো. শাবুল মিয়া সেবুল (২২), সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জারকান্দি গ্রামের মোশাহিদ আলীর ছেলে মো. শরিফ উদ্দিন (২০) এবং নজরুল ইসলামের ছেলে মো. কামাল উদ্দিন (২০)।

শুক্রবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ থেকে ঢাকাগামী রুপালী বাংলা পরিবহনে কতিপয় ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল মোড়াকরি এলাকার বলভদ্র ব্রিজের উত্তর পাশে রাস্তার ওপর পৌঁছে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় ঢাকাগামী রুপালী বাংলা যাত্রীবাহী পরিবহনকে সংকেত দিয়ে থামিয়ে গাড়ির ভেতরে তল্লাশিকালে ৩ ব্যক্তির অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়।

তাদের অস্বাভাবিক আচরণের কারণ জানতে চাইলে তারা জানায়, তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর গাঁজা রয়েছে। তাৎক্ষণিকভাবে ওই পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদের লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার,৩ মাদক কারবারি,১৫.৫ কেজি গাঁজাসহ,লাখাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত