ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বেশি দামে সিগারেট বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে বেশি দামে সিগারেট বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ শহরের বড় বাজার এলাকায় বেশি দামে সিগারেট বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল সেখের নেতৃত্বে ওই বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

এ অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করায় ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পুলিশ ও ওই সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২ ব্যবসায়ীকে জরিমানা,সিগারেট বিক্রি,বেশি দাম,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত