ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা নিয়ে ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা নিয়ে ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা (এলপিপি) বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এবং বিশ্বব্যাংকের সহায়তাপ্রাপ্ত লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ার মম ইন-এ এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদশা, মোঃ মাহফুজুর রহমান রিটন, এম আর ইসলাম স্বাধীন, মোঃ গোলাম আজম এবং মলয় কুমার চক্রবর্তী।

এলজিসিআরআরপি প্রকল্পের পরিচালক এন এস এম জিল্লুর রহমান-এর নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

কর্মশালায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকিভিত্তিক পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি এবং নগর সেবার ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

বক্তারা বলেন, দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা, তাপপ্রবাহ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে বাস্তবভিত্তিক ও অংশগ্রহণমূলক প্রস্তুতি পরিকল্পনা অত্যন্ত জরুরি। স্থানীয় ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিতকরণ, দায়িত্ব বণ্টন, অগ্রাধিকারভিত্তিক প্রস্তুতি কার্যক্রম নির্ধারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারে এলপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় ঝুঁকি মূল্যায়ন, জরুরি সাড়া প্রদান ব্যবস্থা, অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পরিকল্পনা বাস্তবায়নের কার্যকারিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা, নাগরিক চাহিদা এবং কারিগরি দৃষ্টিভঙ্গিকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় উল্লেখ করা হয়, এলজিসিআরআরপি-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, নগর সেবা উন্নয়ন, জলবায়ু ও দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনা জোরদারে এটি কার্যকর হবে।

সমন্বিত উদ্যোগ, স্থানীয় অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি হয়।

কর্মশালা অনুষ্ঠিত,ফিডব্যাক,স্থানীয় প্রস্তুতি,বগুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত