ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে প্রাথমিক শিক্ষকদের চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে প্রাথমিক শিক্ষকদের চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে চোখের যত্ন ও সচেতনতা বাড়াতে জেলার ৯টি উপজেলা থেকে আগত ৫০ জন শিক্ষক এ কর্মশালায় অংশ নেন।

শনিবার সকালে দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সেমিনার কক্ষে আন্ধেরী হেলফি বন জার্মানির সহযোগিতায় এবং গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আয়োজনে কর্মশালার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, দিনাজপুরের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, দিনাজপুরের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুঠু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জনাব আলী, কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সবুর চৌধুরী, মোঃ আফতাব উদ্দিন মন্ডল, আবুল কালাম ও মোঃ জিয়াউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য অ্যাডভোকেট মেহেরুন ইসলাম।

কর্মশালার দ্বিতীয় সেশনে চক্ষুর দৃষ্টিশক্তি, অন্ধত্ব, অন্ধত্ব প্রতিরোধ, শিশুদের চক্ষুরোগের চিকিৎসা এবং প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ রিয়াদ ইবনে মাহামুদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ ও অমূল্য সম্পদ। দৃষ্টিশক্তি কমে গেলে একজন মানুষ নানা সীমাবদ্ধতার মুখোমুখি হন এবং অন্ধত্ব মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনে। এ কারণে সবার চোখের যথাযথ যত্ন নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজ ও দেশ গঠনের কারিগর। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চোখের যত্ন ও পরিচর্যা বিষয়ে সচেতন করে তোলাও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

প্রশিক্ষণে দিনাজপুর জেলার কাহারোল, পার্বতীপুর, বিরামপুর, হাকিমপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলার ৫০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মশালা অনুষ্ঠিত,চক্ষু পরিচর্যা বিষয়ক,প্রাথমিক শিক্ষক,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত