
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
এ সময় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা শিশুদের লাল ও নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ সোহাগ, ডা. ফারহানা তুজ ইভা, ডা. ফারিয়া তাজকিন, ডা. মনিরুজ্জামান, ডেন্টাল সার্জন ডা. ভারতী সরকার, ক্যাশিয়ার আব্দুল মাওলা, এইচআই মো. হাবিবুল আলম, এমটি (ইপিআই) মো. সাবুল ইসলাম, পরিসংখ্যানবিদ মো. মাসুদ রানা, এসএসিএমও মো. আরিফ মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স সালমা খাতুন, স্টোরকিপার মো. বায়তুল মকাররমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ আরও অনেকে।
এক সাক্ষাৎকারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, বীরগঞ্জ উপজেলায় একটি স্থায়ী কেন্দ্র এবং ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২৬৪টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।