
চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত এক মাস ধরে তিনি পিএলআইডি (কোমরের স্লিপড ডিস্ক) জনিত রোগে ভুগছেন।
সম্প্রতি তিনি রাজধানীর পপুলার হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ সপ্তাহের শেষ দিকে তার অপারেশন করা হবে। তিনি তার সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন।
এক প্রতিক্রিয়ায় মো. সেলিম খাঁন বলেন, ‘গত এক মাস ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছি। ইতোমধ্যে ইঞ্জি. মমিনুল হক আমার খোঁজ-খবর নিয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির সেক্রেটারি এম. এ. রহিম পাটওয়ারী এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন-সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার খোঁজ নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এ সপ্তাহের শেষ দিকে আমার অপারেশন করা হবে। তাই আমার সফল অপারেশন, দ্রুত সুস্থতা ও আরোগ্য এবং আমার পরিবারের সদস্যদের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সকলের কাছে দোয়া কামনা করছি।’