ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে একরাতে ৫ গরু চুরি, আতঙ্কিত এলাকাবাসী

ঈশ্বরগঞ্জে একরাতে ৫ গরু চুরি, আতঙ্কিত এলাকাবাসী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় একরাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র অভিনব কায়দায় পিকআপ ভ্যানে করে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা থেকে ফজরের নামাজের আগ মুহূর্তের মধ্যে পৌর এলাকার শিমরাইল গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

চোরচক্রের সদস্যরা স্থানীয় চা বিক্রেতা চাঁন মিয়ার একটি ষাঁড় ও একটি গাভী এবং একই বাড়ির বাসিন্দা হাবিবুর রহমান হবির একটি বকনা গরু, একটি বাছুর ও একটি গাভীসহ মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীদের ধারণা, সংঘবদ্ধ চোরচক্র পেশাদার কায়দায় পিকআপ ভ্যান ব্যবহার করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে রবিউল আজম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একরাতে গ্রামের ভেতর থেকে এভাবে একাধিক গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

আতঙ্কিত এলাকাবাসী,৫ গরু চুরি,একরাত,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত