ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সন্ত্রাসবিরোধী মামলায় চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি আটক

সন্ত্রাসবিরোধী মামলায় চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি আটক

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াছকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি হিসেবে বুধবার সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরর নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

আটক,সভাপতি,যুব মহিলা লীগ,চাঁদপুর,সন্ত্রাসবিরোধী মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত