ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরের মতলব উত্তরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ান নামে এক ব্যক্তির মুরগির খামারের পাশের ঝোপ থেকে দুটি দেশি শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১, কুমিল্লা।

রাত আনুমানিক পৌনে ২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, রাতে মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারের পাশের ঝোপে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে র‌্যাবের টহলদল সেখানে অভিযান চালায়। অভিযানে ওই ব্যাগ থেকে দুটি দেশি শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, কুমিল্লা জানায়, এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অস্ত্র ও গুলি উদ্ধার,র‌্যাবের অভিযান,মতলব উত্তর,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত