ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন এলাকায় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জাল পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে নৌবাড়িয়া নতুনপাড়ার মৃত অনিলের ছেলে ব্যবসায়ী মিলন (৩৬)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে উপজেলা চত্বরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই (নি.) এরশাদ আলী।

ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম জানান, দেশের জলজ সম্পদ সংরক্ষণ, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

ব্যবসায়ীকে জরিমানা,ভাঙ্গুড়া,জব্দ,চায়না দুয়ারী জাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত