ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু

বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ১২ জেলেসহ মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা গেছে। তবে এখনও নাছির উদ্দীন নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা।

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি ছিল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চার জেলের মরদেহ ডুবে যাওয়া ট্রলারের ভেতরেই পাওয়া গেছে।

তিনি জানান, টলারে মোট ১২ জন ছিলেন। তাদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

পরিদর্শক ফারুক হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে টলারটি ডুবে যায়। ডুবে যাওয়া টলারটি সোমবার রাত ৯টার দিকে উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়েছে। পরে সেখানে তল্লাশি করে ট্রলারের ভেতরে চার জেলের মরদেহ পাওয়া যায়।

আবা/এসআর/২৬

কুতুবদিয়া,ট্রলারডুবি,জেলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত